লেকটাউনে কনস্টেবলের পরীক্ষা দিতে এসে দুই ভুয়ো পরীক্ষার্থী গ্রেফতার

লেকটাউনে কনস্টেবলের পরীক্ষা দিতে এসে দুই ভুয়ো পরীক্ষার্থী গ্রেফতার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৭ ফেব্রুয়ারি, লেকটাউনের পাতিপুকুর তিন নম্বর পল্লীশ্রী এবং বাঙ্গুর বয়স স্কুলে কনস্টেবল নিয়োগের পরীক্ষা চলছিল। সেই সময় দেখা যায় যে পরীক্ষার্থী সে পরীক্ষা হলে পরীক্ষা না দিয়ে অন্য দুই ব্যক্তি তাদের জায়গায় পরীক্ষা দিচ্ছে।

তারপরই সমস্ত কাগজপত্র ও আইডেন্টি কার্ড খতিয়ে দেখা হয়। দেখা যায় আসল পরীক্ষার্থীর সাথে কোন রকম এই ব্যক্তিদের মুখের মিল নেই। এরপরে লেকটাউন থানার পুলিশ তাদের দুজনকে আটক করে ও জিজ্ঞাসাবাদের পরে ভুয়ো দুই পরীক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। আজ তাদেরকে বিধাননগর আদালতে তোলা হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top