
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ১৭ ফেব্রুয়ারি, ঠেলার নাম বাবাজী, তাই তৃনমুল নেতা শুভেন্দু অধিকারী এখন খোল কর্তাল বাজাচ্ছেন। তবে তৃনমুলের শবযাত্রায় এই বাজনা লাগবে বললেন বিজেপি নেতা সায়ন্তন বসু। আজ বারাসাত আদালতে হাজিরা দিতে এসে তিনি এই কথা বলেন।
তাঁর দাবী তৃনমুল খড়কূট ধরে বাঁচতে চাইছে। এরপরই তিনি বলেন, অন্যের বাচ্চা হলে কারা নাচে জানেনতো।দিল্লীতে কেজরিওয়ালের সরকার গঠন প্রসঙ্গে এই কথা বলেন তিনি।একই সঙ্গে ফারাক্কায় ব্রিজ ভাঙ্গার ঘটনা আর পোস্তার ব্রিজ ভাঙ্গার ঘটনার তুলনা করতে নারাজ তিনি। তবে কেন্দ্রীয় সরকারের ফারাক্কার দূর্ঘটনার পর্যাপ্ত তদন্ত করার দাবী করবে তোলেন তিনি।এই বারাসাত আদালতে শুভেন্দু অধিকারীর খোল কর্তাল বাজানো নিয়ে দিলীপ ঘোষ ভিন্ন মত প্রকাশ করলেন।তার দাবী এমন ভাবেই বাংলার সংস্কৃতি প্রকাশ পাক এটা তো আমরা চাই।তাই মন্ত্রী কীর্তন এ গিয়ে কর্তাল ঢোল বাজিয়ে ভাল কাজ করছে।



















