পরীক্ষার টেনশনে স্নান করতে গিয়ে কুয়োর মধ্যে পরল ছাত্রী, ভর্তি সিউড়ি সদর হাসপাতালে

পরীক্ষার টেনশনে স্নান করতে গিয়ে কুয়োর মধ্যে পরল ছাত্রী, ভর্তি সিউড়ি সদর হাসপাতালে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ১৮ ফেব্রুয়ারি, পরীক্ষার চিন্তায় স্নান করতে গিয়ে কুয়োর মধ্যে পরল ছাত্রী। বীরভূমের দুবরাজপুর যশপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী অর্পিতা চৌধুরী। এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে ওই ছাত্রী, পরীক্ষার সিট পড়েছিল হেতমপুর উচ্চ বিদ্যালয়। কিন্তু পরীক্ষা দেওয়ার আগেই ঘটল বিপত্তি, স্নান করতে গিয়ে কুয়োর মধ্যে পড়ে যায় ছাত্রী। পরিবারের লোকজনের তৎপরতায় তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় সিউড়ি সদর হাসপাতালে।

খবর পেয়ে সিউড়ি সদর হাসপাতালে ছুটে আসে মধ্যশিক্ষা পর্ষদের কর্মীরা। হাসপাতালের ভেতরে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তার, সময় দেওয়া হবে বাড়তি। কিন্তু এখনো পর্যন্ত পরীক্ষা দেওয়ার মতো পরিস্থিতিতে নেই অর্পিতা।যদিও কুয়োর মধ্যে পড়েছিল কি না তা নিয়ে রয়েছে দ্বন্দ্ব। পরিবারের দাবি, কুয়োর পাশে পড়েছিল অর্পিতা। অথচ পর্ষদের দাবির কুয়োর মধ্যে পড়ে গিয়েছিল ওই ছাত্রী। বর্তমানে চিকিৎসাধীন সিউড়ি সদর হাসপাতালে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top