ওষুধের নাম করে বাড়ি থেকে বেরোলে দেখাতে হবে প্রমান, পুলিশের কড়া নজরদারি ঠাকুরপুকুরে

ওষুধের নাম করে বাড়ি থেকে বেরোলে দেখাতে হবে প্রমান, পুলিশের কড়া নজরদারি ঠাকুরপুকুরে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২৫ মার্চ, ১৪ তারিখ পর্যন্ত লকডাউনের ঘোষণা করেছে সরকার।খুব প্রয়োজন না হলে বাড়ি থেকে বেরোতে ব্যারন করা হয়েছে।এ বিষয়ে করা নজরদারি চালাচ্ছে পুলিশ। ঠাকুরপুকুর থানা পুলিশ মাইকিং করার সাথে সাথে যেসব পথচারী পথে বেরিয়েছে তাদের দাঁড় করিয়ে জিজ্ঞেস করছে কি কারণে বাড়ি থেকে বেরিয়েছে। যারা বিনা কারণে বেরিয়েছে তাদের লাঠিপেটা করে ঘরমুখো করা হল।

কড়া নজরদারি রাখছে পুলিশ, ওষুধ কেনার জন্য যারা বেরিয়েছে তাদের থেকে কাগজ চাওয়া হচ্ছে।কাগজ দেখে তবেই ছাড়া হচ্ছে।কোনো জায়গায় কেউ দাঁড়িয়ে থাকলে তাদের জিজ্ঞেস কড়া হচ্ছে। এছাড়াও ঠাকুরপুকুর বাজার এবং বিভিন্ন বাজারে মুদিখানা দোকান খোলা রয়েছে। বিনা দরকারে দোকান খোলা দেখলে সেসব দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে। প্রয়োজন পড়লে মৃদু লাঠিচার্জ চলছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top