
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ২৮ মার্চ, করোনা আক্রমণের হাত থেকে বাঁচতে ও এলাকা দূষণমুক্ত করতে উত্তর ২৪ পরগনার জেলাশাসক-এর দপ্তর, বারাসাত হাসপাতাল ও বিভিন্ন দপ্তরে সানিটাইজ বা নির্বিষ করণের কাজ করল অগ্নিনির্বাপক দপ্তর।
রাজ্য সরকার যখন বিভিন্ন ভাবে সাধারণ মানুষকে সুস্থ রাখতে একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে। সেই সময় বারাসাত হাসপাতালে রোগীর আত্মীয়দের জমায়েত দেখে ফের প্রশ্ন উঠতে শুরু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের মাইকিং করে প্রচার করলেও হুঁশ নেই সাধারণ মানুষের।কবে সচেতন হবে মানুষ? কবে তাঁদের শুভ বুদ্ধি সম্পন্ন হবে তাদের? তা নিয়ে বারবার প্রশ্ন উঠে আসছে।



















