
২৮ মার্চ, গতকাল একই পরিবারে ৩ শিশু সহ দুই মহিলার দেহে করোনা পজেটিভ মেলে।রাট পেরোতেই আজ শনিবার ফের তিন জনের শরীরে করোনাভাইরাসের প্রমাণ মিলল এ রাজ্যে।এই নিয়ে রাজ্যে ১৮ জনের শরীরে করোনাভাইরাসের প্রমাণ মিলল।একই দিনে রাজ্যে ৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে মিলল করোনা পজেটিভ। জানা যাচ্ছে, সম্প্রতি বিদেশ সফর করেছিলেন উত্তরবঙ্গের এক ব্যক্তি, যার শরীরে করোনা ভাইরাস মিলেছে। উল্লেখ্য, রাজ্যে যে ৩৭ জনের রিপোর্ট পরীক্ষার জন্য এসেছিল তাঁদের মধ্যে এই নিয়ে ৩ জনের রিপোর্ট পজেটিভ এলো।
জানা যায়, ওজনের রিপোর্ট আগেই আসে যেখানে জানা যায় তাদের করোনা পজেটিভ রয়েছে।পরে উত্তরবঙ্গের ওই ব্যক্তির শরীরেও করোনা ভাইরাস মেলে।উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন ওই আক্রান্ত।স্বাস্থ্যভবন সূত্রে জানা গিয়েছে, এদিন রাজ্যের বিভিন্ন জায়গায় নতুন করে ১০ হাজার জনকে গৃহ-পর্যবেক্ষণে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে ২২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসা বাকি রয়েছে। তাদের রিপোর্টে কি আসে তাই এবার দেখার বিষয়।সে দিকেও নজর রয়েছে স্বাস্থ্য দফতরের।



















