
৩ এপ্রিল, ৫ই এপ্রিল রবিবার রাত ৯টায় সবাই ঘরের আলো নিভিয়ে দিন, জ্বালান মোমবাতি, টর্চ, মোবাইলের আলো। এটা করে স্পষ্ট বোঝা যাবে কেউ একা নন সবাই একসঙ্গে করোনার বিরুদ্ধে লড়ছেন। লকডাউনের পর এবার দেশবাসীর উদ্দেশ্যে করোনা নিয়ে ভাষণ দিতে গিয়ে এমনটাই বললেন প্রধানমন্ত্রী। যেভাবে লকডাউনে দেশবাসী সাড়া দিয়েছেন, তা অভূতপূর্ব বলে মন্তব্য করেছেন তিনি।
করোনা ভাইরাসের কারণে যেভাবে দেশজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে।দিন দিন সংক্রমণ যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তা এক সংকটময় পরিস্থিতির সামনা করাচ্ছে গোটা দেশবাসীকে।২১ দিনের এই লকডাউনে সাথ দিচ্ছে গোটা দেশবাসী।প্রধানমন্ত্রী এদিন বলেন, লকডাউনে নিজের ঘরে কেউ এক নন, গোটা দেশবাসী একসঙ্গে রয়েছে, গোটা দেশ করোনার বিরুদ্ধে লড়ছে, বিশেষ করে এর প্রভাব পড়ছে গরিব পরিবারে।গত ২৫ মার্চ দেশ জুড়ে লকডাউন ঘোষণা করেছিলেন তিনি।ঠিক তার ৯ দিনের মাথায় আজ ফের দেশবাসীর উদ্দেশে করোনা নিয়ে ভাষণ দিলেন মোদী।
এদিন তিনি বলেন, ‘লকডাউনের আজ নবম দিন। আপনারা যে ভাবে সরকারকে সহযোগিতা করেছেন তা প্রশংসনীয়।’ সরকার, প্রশাসন এবং দেশবাসী সকলে মিলে যে ভাবে এই সঙ্কটময় পরিস্থিতিতে সামলানোর চেষ্টা করছেন তা এক কথায় অভূতপূর্ব বলেও এ দিন জানান মোদী।ভাষণ দিতে গিয়ে তিনি ফের দেশবাসীর উদ্দেশে আবেদন জানান, ‘৫ এপ্রিল আপনাদের সকলের কাছ থেকে ৯ মিনিট সময় চেয়ে নিচ্ছি। ওই দিন রাত ৯টায় ৯ মিনিটের জন্য সকলে ঘরের আলো নিভিয়ে রাখুন।’ পাশাপাশি তিনি আরও বলেন, ‘ওই সময় বাড়িতে থেকেই প্রদীপ, মোমবাতি, টর্চ জ্বালান। তাও যদি না হয়, মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালান।’



















