
৬ এপ্রিল, করোনা সংক্রমণকে রুখতে গত ২১ দিনের লকডাউনের ঘোষণা করেছে সরকার।কাজকর্ম ছেড়ে এখন গৃহবন্দী সকলে।এরমধ্যে করোনার বিরুদ্ধে লড়তে সকলকে একত্র করতে এবং মনোবলকে আরও শক্তিশালী করার জন্য গতকাল অর্থাৎ ৫ তারিখ, ৯টার সময়, ৯ মিনিটের জন্য বাড়ির সকল লাইট নিভিয়ে ছাদে বা ব্যালকনিতে মোমবাতি বা টর্চ জ্বালানোর অনুরোধ রাখেন প্রধানমন্ত্রী। সেইমতো সকল দেশবাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথায় সাড়া দেন।কিন্তু এর মধ্যেও বহু জায়গায় বিশৃঙ্খলার সৃষ্টি হতে দেখা গেল।নিয়ম ভেঙে মোমবাতি জ্বালানোর আবেদনে সাড়া দিতে গিয়ে অনুগামীদের নিয়ে রাস্তায় নেমে হাতে মশাল নিয়ে মিছিল করলেন খোদ বিজেপি বিধায়ক। তেলেঙ্গানার একমাত্র বিজেপি বিধায়ক রাজা সিং রাস্তায় নেমে বললেন, ‘চিনা ভাইরাস ফেরত যাও!’
কিন্তু এদিন অর্থাৎ গতকাল বাইরে বেরিয়ে এরূপ আচরণ করার কথা মোদী বলেননি।কিন্তু কিছু মানুষ লকডাউনকে উপেক্ষা করে বাজি ফাটানো, মিছিল করা, বাইরে জমায়েত সহ নানান কাজ করে যেন এক দীপাবপলীর উৎসব পালন করলেন।বাদ গেলেন না বিজেপি বিধায়কও।মিছিলের সেই ছবি নিজেই টুইটারে পোস্ট করেন৷ তাতে আবার দেখা যাচ্ছে, হাতে গ্লাভস থাকলেও রাজা সিংয়ের মাস্ক প্রায় খুলে পড়েছে৷ সোশ্যাল ডিসট্যান্সিংয়ের বিধিনিষেধ উড়িয়ে ভিড় করেই অনুগামীদের সঙ্গে মিছিল করছেন তিনি৷



















