
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ৭ এপ্রিল, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্য সরবরাহ কর্মদক্ষ রতন ঘোষ রেশনে সামগ্রী কম দেওয়া অভিযোগ পেয়ে বনগাঁ মহাকুমার বিভিন্ন প্রান্তে পরিদর্শন করে। বাগদা রামনগরের একটি রেশন দোকান বন্ধ থাকার অভিযোগ করে স্থানীয় মানুষ। তারা জানায়, সকাল থেকেই খোলা হয়নি দোকান।
বাগদা নিজে দাঁড়িয়ে থেকে রেশন দোকান খোলার ব্যবস্থা করেন কর্মদক্ষ এবং কয়েকটি রেশন দোকানে গিয়ে মানুষকে ঠিকভাবে রেশন দেওয়া হচ্ছে কিনা সে ব্যাপারে খোঁজখবর নেন। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মদক্ষ রতন ঘোষ জানিয়েছেন, যারা সরকারি নির্দেশ উপেক্ষা করে এই মহামারী সময় দোকান বন্ধ রেখেছেন বা খাদ্য সামগ্রী কম দিয়েছেন তাদের বিরুদ্ধেও ব্যাবস্থা নেওয়া হবে।



















