দেশের স্বার্থে সরকারি বিজ্ঞাপন দু বছরের জন্য বন্ধ করার দাবি জানালেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী

দেশের স্বার্থে সরকারি বিজ্ঞাপন দু বছরের জন্য বন্ধ করার দাবি জানালেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

৮ এপ্রিল, টেলিভিশন, প্রিন্ট এবং অনলাইন মিডিয়ায় সমস্ত সরকারি বিজ্ঞাপন দু বছরের জন্য বন্ধ করার দাবি জানালেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে করোনা সংক্রান্ত অথবা স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিজ্ঞাপন ছাড়া আর সমস্ত বিজ্ঞাপন বন্ধ রাখার দাবি করেন তিনি।দেশের এই পরিস্থিতির মোকাবিলার জন্য বিপুল টাকার প্রয়োজন, বিজ্ঞাপনের জন্য বিনা প্রয়োজনে টাকা খরচ না করাই উচিত বলে মনে করেন তিনি।

সরকার মিডিয়ায় বিজ্ঞাপনের জন্য প্রতি বছর প্রায় ১,২৫০ কোটি টাকা খরচ করে।কিছু কিছু বিজ্ঞাপনের খরচ আরও বেশি।কিন্তু সেই খরচ এখন বন্ধ রাখা উচিত বলে মনে করেছেন সোনিয়া গান্ধী।করোনার সঙ্গে লড়াই করবার জন্য সমস্ত ভারতীয় ব্যক্তিগত ভাবে ত্যাগ স্বীকার করতে প্রস্তুত, আর তাই সরকারকেই দেশবাসীর সকল প্রকার দায়িত্ব নেওয়ার প্রয়োজন।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকার সেন্ট্রাল ভিস্টা প্রকল্পে যে ২০ হাজার কোটি টাকা খরচের সিদ্ধান্ত নিয়েছে তা আপাতত বন্ধ রাখা উচিত।কারণ এরূপ পরিস্থিতিতে এই টাকা খরচের কোনও প্রয়োজন পরে না।সরকারের লক্ষ্য হওয়া উচিত, কিভাবে দেশের এই সংকটে পাশে দাঁড়ানোর জন্য টাকা বাঁচানো সম্ভব।যাতে কোনও প্রকার বিপদে টাকার খামতি না হয় সেদিকে বেশি নজর দেওয়া প্রয়োজন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top