লকডাউনের মেয়দ বাড়ানোর কথা বললেন প্রধানমন্ত্রী

লকডাউনের মেয়দ বাড়ানোর কথা বললেন প্রধানমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

৮ এপ্রিল, করোনা প্রকোপ গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে।বিশ্বের প্রায় ২০০টিরও বেশি দেশ করোনাতে জর্জরিত।করোনা সংক্রমণের জেরে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার, যা ১৫ এপ্রিল শেষ হওয়ার কথা।কিন্তু এর মধ্যে প্রধানমন্ত্রী লকডাউনের মেয়দ বাড়ানোর কথা বললেন।

এদিন ভিডিও কনফারেন্স-এর দ্বারা রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন তিনি।সেখানেই তিনি লকডাউন বাড়ানোর কথা সামনে রাখেন।পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলগুলিও প্রধানমন্ত্রীর কথায় সহমত হন।তিনি আরও বলেন, এ ব্যাপারে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলবেন।১১ এপ্রিল মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্স-এর দ্বারা বৈঠক করা হবে।তারপর তিনি সঠিক সিদ্ধান্ত নেবে বলে জানান।প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় এখন সারা দেশ।কবে সব স্বাভাবিক হবে তাই এখন চিন্তার বিষয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top