
নিজস্ব সংবাদদাতা, নদীয়া, ২৩ এপ্রিল, গত ২১ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যে ছটা নাগাদ বোম্বের বর্তমান বাসগৃহতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মিঠুন চক্রবর্তী-র বাবা বসন্ত চক্রবর্তী।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন তিনি।স্বর্গীয় তারাপদ চক্রবর্তীর আদি বাড়ি নদীয়া জেলার শান্তিপুর শহরের বেনেপাড়া ফাস্ট লেনে। শুধুমাত্র শ্রীকান্ত চক্রবর্তী ও অমল কান্তি চক্রবর্তী থাকেন শান্তিপুরের আদি বাড়িতে।সদ্য প্রয়াত বসন্ত চক্রবর্তীর সন্তান অভিনয় জগতের অন্যতম প্রধান মুখ হলেন মিঠুন চক্রবর্তী (গৌরাঙ্গ)।কর্মসূত্রে লকডাউনের জেরে মিঠুন চক্রবর্তী আটকে ছিলেন ব্যাঙ্গালোরে, পৌঁছাতে তাঁর দেরি হওয়ায় দাদুর মুখাগ্নি করে জ্যেষ্ঠপৌত্র মিমো।ঘটনায় শান্তিপুরে চক্রবর্তী পরিবারেও নেমে আসে শোকের ছায়া।

লকডাউনের জেরে বোম্বে পৌঁছাতে না পারলেও শান্তিপুরেই সমস্তরকম পরলোকে ক্রিয়ার কাজ করবেন বলে জানান পরিবারের পক্ষ থেকে। এই পরিবারের একজন সাফল্যের শিরোনামে পৌঁছালেও বিগত পঞ্চাশ বছর যাবৎ ফোনে যোগাযোগ ব্যতীত, আসা-যাওয়া তাই হতো না বললেই চলে। শোকের মধ্যেও চাপা অভিমান লক্ষ্য করা গেল। পারিবারিক সূত্রে জানা যায়, বসন্ত চক্রবর্তী তাঁর শেষ জীবন শান্তিপুরে কাটাতে চেয়েছিলেন, তাই তাঁর জিনিসপত্র একটি বাক্সে গুছিয়ে রেখে গিয়েছিলেন। কিন্তু তার শেষ ইচ্ছা আর পূরণ হল না।


















