নিজস্ব সংবাদদাতা ১১মার্চ ২০২১হাওড়া: অবশেষে মধ্য হাওড়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ রায় তার নির্বাচনী প্রচার শুরু করলেন বৃহস্পতিবার । এদিন সকালে হাজার হাত কালী মন্দির ও মন্দিরতলা বুড়ো শিব মন্দিরে পুজো দিয়ে তার নির্বাচনী প্রচার শুরু করেন তিনি ।
কয়েকশো তৃণমূল কর্মী-সমর্থকদের নিয়ে মন্দিরতলা বাস স্ট্যান্ড থেকে ষষ্ঠীতলা নিমতলা চ্যাটার্জি হাট এলাকায় পায়ে হেঁটে প্রচার করেন তিনি । গতবারের মতো এবারও জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী তিনি । একইসঙ্গে তিনি জানিয়েছেন বর্তমানে যে সমস্ত তৃণমূল নেতারা দল ছেড়ে অন্য দলে যোগ দিয়েছেন তার ফলে দলের কোন ক্ষতি হবেনা আখেরে গতবারের তুলনায় এবারে ভোট সংখ্যা বাড়বে।



















