পরিস্থিতি শান্ত হয়ে গেছে সৌজিত সিংহকে প্রার্থী হিসেবে মানতে কোনো অসুবিধা নেই মানুষের প্রচারে বেরিয়ে মন্তব্য বিজেপি প্রার্থীর

পরিস্থিতি শান্ত হয়ে গেছে সৌজিত সিংহকে প্রার্থী হিসেবে মানতে কোনো অসুবিধা নেই মানুষের প্রচারে বেরিয়ে মন্তব্য বিজেপি প্রার্থীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২০ মার্চ ২০২১ জলপাইগুড়ি: দলীয় কর্মীদের ক্ষোভ বিক্ষোভ কিছুটা শান্ত হতেই নির্বাচনী প্রচারে নেমে পড়লেন জলপাইগুড়ি বিধান‌সভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌজিত সিংহ। শনিবার জলপাইগুড়ি‌র যোগমায়া কালী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি।

বিজেপি প্রার্থী সৌজিত সিংহ বলেন, শুক্রবার বিকেলে‌ই জেলা পার্টি অফিসে গিয়ে দলীয় নেতাদের সঙ্গে দেখা করে নির্বাচনী প্রচার নিয়ে কথা বলেছেন। জলপাইগুড়ি জেলা আদালতে‌র আইনজীবী সৌজিত সিংহ সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নির্বাচিত হতেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি নেতা কর্মীরা। বিজেপি জেলা কার্যালয়ে ব‍্যাপক ভাঙচুর করেন তারা। অভিযোগ, পুরনো বিজেপি নেতা কর্মীদের প্রার্থী না করে নতুন একজন‌কে প্রার্থী করা হয়েছে। এই নিয়ে উত্তাল হয়ে ওঠে জলপাইগুড়ি শহর। পার্টি অফিসে ভাঙচুর চালানোর পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয়। বিজেপি নেতাদের অভিযোগ, পুরনো বিজেপি নেতা কর্মীদের প্রার্থী না করে নতুন একজন‌কে প্রার্থী করা হয়েছে। এমনটা কিছুতেই মেনে নেবেন না তারা। যদিও গত ২৪ ঘন্টা‌য় পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে‌ছে। এই বিষয়ে সৌজিত সিংহ বলেন, এখন আর এই ধরনের কোন‌ও সমস্যা নেই। যারা এসব করেছেন তারা তৃণমূল কংগ্রেসের লোক।আমাদের বদনাম করার জন্য এই ধরনের কাজ করেছেন। সকলের ভালবাসা নিয়েই আমি এই আসনে জয়ী হব।

আরও পড়ুন…খড়গ্রামে আক্রান্ত বিজেপির কর্মী

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top