নিজস্ব সংবাদদাতা ২১ মার্চ ২০২১ লেকটাউন: বিধান নগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজিত বসু লেকটাউন শ্রীভূমি থেকে প্রচার শুরু করলেন। বিবেকানন্দ এবং নেতাজির মূর্তিতে মাল্যদান করে বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে শ্রীভূমি থেকে পদযাত্রা শুরু করে শেষ করলেন বাঙ্গুর এলাকায়।
সুজিত বসু জানান আমার সঙ্গে প্রচুর কর্মী সমর্থকরা আছেন মানুষ এর আগেও আমাকে আশীর্বাদ করেছে আমি সব সময় ভাল কাজ করার চেষ্টা করেছি আমার বিশ্বাস মানুষ এইবারে ও আমাকে আশীর্বাদ করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এর সাথে কাজ করতে পারব এবং আমি মানুষের হয়ে কাজ করব।
আরও পড়ুন…ভোটের মুখে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর দাবি মেনে নিল নির্বাচন কমিশন



















