ফের আব্বাস সিদ্দিকীর অনুগামীদের নিয়ে কুমন্তব্য করে বিতর্কে জড়ালেন মোদাসসের হোসেন

ফের আব্বাস সিদ্দিকীর অনুগামীদের নিয়ে কুমন্তব্য করে বিতর্কে জড়ালেন মোদাসসের হোসেন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২১ মার্চ ২০২১দক্ষিণ ২৪পরগণা: আব্বাস সিদ্দিকী অনুগামীদের বাড়ির সামনের রাস্তা কেটে দেওয়ার হুমকি ভাঙড়ের ভোগালি ২ গ্রাম পঞ্চায়েত প্রধান মোদাসসের হোসেনের। শনিবার ভাঙড়ের কাঠালিয়া দাস পাড়ায় এলাকার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রেজাউল করিমের নির্বাচিনী সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করে বিতর্কে জড়ালেন প্রধান মোদাসসের হোসেন।

কদিন আগে একহাতে স্বাস্থ্য সাথীর কার্ড নাও একহাতে তৃণমূলকে ভোট দাও বলে বিতর্কে জড়িয়েছিলেন মোদাসসের হোসেন। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকে ঘরে বসিয়ে ভোট করার কথা বলেও তিনি বিতর্কে জড়িয়েছিলেন। এবার আব্বাদ সিদ্দিকীর বাড়ির সামনে দিয়ে রাস্তা কেটে দেওয়ার হুমকি প্রধানের।

আরও পড়ুন…বিবেকানন্দ এবং নেতাজির মূর্তিতে মাল্যদান করে শ্রীভূমি থেকে প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী সুজিত বসু

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top