শিশিরের যোগদানের পরেই তোপ দাগলেন মমতা

শিশিরের যোগদানের পরেই তোপ দাগলেন মমতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২০ মার্চ ২০২১পূর্ব মেদিনীপুর দক্ষিণ কাঁথি :মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থানে তাঁর দীর্ঘদিনের সহযোদ্ধা ছিলেন কাঁথির অধিকারী পরিবারের সদস্যরা ৷ প্রবীণ রাজনীতিক শিশির অধিকারী যদি মমতার যোগ্য পরামর্শদাতা হোন, তাহলে তাঁর মেজো ছেলে শুভেন্দু অবশ্যই অন্যতম সেরা তরুণ সেনাপতি ৷

নন্দীগ্রামের আন্দোলনে যাঁদের ভূমিকা ছিল অনস্বীকার্য ৷ অথচ আজ সেই অধিকারী পরিবারের সঙ্গেই শুরু হয়েছে সম্মুখ সমর ৷ রবিবার এগরায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দেন শিশির ৷ সভামঞ্চে সরব হন পুরনো দলের বিরুদ্ধে ৷ অন্যদিকে, ঠিক তখনই পূর্ব মেদিনীপুরের আর এক প্রান্তে অধিকারী পরিবারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগতে শুরু করে দিয়েছেন শিশির-শুভেন্দুর দীর্ঘদিনের নেত্রী, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন…স্ত্রীকে খুন করে আত্মঘাতী হাফিজুর রহমান, শোকের ছায়া এলাকায়

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top