নিজস্ব সংবাদদাতা ২২ মার্চ ২০২১: বছরের শুরুতে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি এবং অভিনেত্রী অনুষ্কা শর্মার পরিবারে আবির্ভাব হয়েছে প্রথম সন্তানের।
সেলেবদের সন্তানদের ছবি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন নেটিজেনরা। রবিবার সন্ধ্যাবেলা ম্যাচের উদ্দেশ্যে পুনেতে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। একটি ছবিতে দেখা গেল স্ত্রী-কন্যা এবং বিরাট কোহলি কে বিমান বন্দরে। বিরাট অনুষ্কার মালপত্র নিয়ে বিমানবন্দরে যাচ্ছেন। বিরাটের হাতে রয়েছে একটি ব্যাগ এবং কন্যা ভামিকার সুইং।তবে ছবিতে কোনো ভাবেই দেখা যায়নি ভামিকার মুখ।কারণ তার মুখ পাতলা চাদরে ঢাকা ছিল।আশা করা যায় পাপারাজ্জির ক্যামেরা এড়াতেই এই উদ্যোগ নিয়েছেন বিরাট আনুষ্কা।
আরও পড়ুন…ঘোষিত হল শান্তি পুরস্কার ২০২০



















