তৃণমূলের দেওয়াল লিখন নিয়ে সরব হচ্ছে নির্বাচন কমিশন দাবি জামুরিয়ার তৃণমূল ব্লক সভাপতি সাধন রায়

তৃণমূলের দেওয়াল লিখন নিয়ে সরব হচ্ছে নির্বাচন কমিশন দাবি জামুরিয়ার তৃণমূল ব্লক সভাপতি সাধন রায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১২এপ্রিল ২০২১ আসানসোল: জামুড়িয়ার ৫ নম্বর ওয়ার্ডের জামুরিয়া বাইপাস রোড লাগোয়া জামুরিয়া হেলথ সেন্টারের দেওয়ালে তৃণমূলের বেশকিছু উৎসুক সমর্থক দেওয়ালের একপাশে তৃণমূলের প্রচারে দেওয়াল লিখন লিখে দিলে, সেই দেয়াল লিখন সরকারি দেওয়ালে লেখা হয়েছে, এই বিষয় নির্বাচন কমিশন জানানোর পরপরই, সেই দেয়াল মোছার জন্য জামুরিয়া ব্লক সভাপতি নিজেই উদ্যোগ গ্রহণ করলেন ।

সোমবার দুপুরে এই বিষয়ে জানার সাথে সাথেই ব্লক সভাপতি সাধন রায় ওই ৫ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সেক্রেটারি কে সঙ্গে নিয়ে দেওয়ালের দেওয়াল লিখন মুছে দেয়। যদিও এ দেওয়াল লিখন মোছার পর পরই সাধন রায় দাবি করেন, নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট আচরণ করছে। বহু এলাকাতেই বিজেপি ও সিপিএমের কর্মী-সমর্থকরা নানানভাবে সরকারি দেওয়ালে বা সরকারি বিদ্যুৎ খুঁটি থেকে শুরু করে নানান অংশে তাদের রাজনৈতিক প্রচার চালাচ্ছে এই বিষয়গুলি নির্বাচন কমিশনে জানালেও বা তাদের নজরে এলেও তা নিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না, অথচ তৃণমূলের কোন দেওয়াল লিখন বা নির্বাচনী প্রচারের নিয়ে নির্বাচন কমিশন নানানভাবে সরব হচ্ছে । এমনই দাবি করলেন জামুরিয়ার তৃণমূল ব্লক সভাপতি সাধন রায়। তিনি শীতলকুচি ঘটনাতেও, নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করেছে বলে দাবি করেন তাঁর বক্তব্যে।

আরও পড়ুন…রায়গঞ্জে তৃনমূল কংগ্রেস কর্মীকে খুন করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top