দিল্লি – সুপ্রিম কোর্টে আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে গেল। ইডির দায়ের করা মামলায় মঙ্গলবার সকাল ১১টা নাগাদ শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। রাজ্যের জমা দেওয়া হলফনামার জবাব দিতে সময় চাওয়ায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এক সপ্তাহ সময় দেয় শীর্ষ আদালত।
আদালত সূত্রে জানা গিয়েছে, রাজ্যের হলফনামার বিস্তারিত জবাব প্রস্তুত করার জন্য ইডির তরফে অতিরিক্ত সময়ের আবেদন জানানো হয়। সেই আবেদন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট আগামী মঙ্গলবার মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছে।
ফলে আপাতত এই মামলার চূড়ান্ত শুনানি আরও এক সপ্তাহ পিছিয়ে গেল। আগামী শুনানিতে রাজ্যের হলফনামার জবাব ও মামলার পরবর্তী দিকনির্দেশ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে মনে করছেন আইনজ্ঞ মহল।




















