বিলুপ্ত প্রজাতির ৩২টি টিয়া পাখি এবং ১ টি পাহাড়ি ময়না পাখি সহ গ্রেপ্তার ২

বিলুপ্ত প্রজাতির ৩২টি টিয়া পাখি এবং ১ টি পাহাড়ি ময়না পাখি সহ গ্রেপ্তার ২

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ,কলকাতা,২৪ শে মার্চ :বিলুপ্ত প্রজাতির ৩২টি টিয়া পাখি এবং ১ টি পাহাড়ি ময়না পাখি সহ দুজনকে গ্রেফতার করলো ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল এন্ড ডাটা ম্যানেজমেন্ট টিম। গালিফ স্ট্রিটে হানা দিয়ে এই প্রাণীগুলিকে উদ্ধার করা হয়। বনদফতর বেশকিছুদিন ধরেই নজর রাখে কলকাতার বৃহৎ এই জীবন্ত প্রাণী বাজারে। এর পরেই আজ সকালে এই বাজারে হানা দেয় ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটের পুলিশ কর্মীরা। হানা দিয়ে এই প্রাণীগুলিকে উদ্ধার করে পুলিশ। ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট সূত্রে খবর এই ধরণের টিয়া পাখি খুবই বিরল প্রজাতির এবং পাহাড়ি ময়নাটি প্রধানত দেখা যায় উত্তরবঙ্গের দিকে।  চোরা পাচারকারীরা এই পাখিগুলোকে এই ধরণের বড় বাজারে অন্যান্য প্রাণীদের ভিড়ে চড়া দামে বেআইনি ভাবে বিক্রি করে থাকে। এই পাখিগুলোকে বেআইনী ভাবে কয়েক হাজার টাকায় বিক্রির অভিযোগে দুজন বিক্রেতাকে গ্রেফতার করে ওয়াইল্ড লাইফ ক্রাইম কনট্রোল ইউনিট। অভিযুক্তদের নাম মোহাম্মদ আক্রম নারকেলডাঙার বাসিন্দা এবং মোহাম্মদ আনিস আহমেদ কামারহাটির বাসিন্দা। আজ এদের ব্যাংকসাল কোর্টে তোলা হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top