নিজস্ব সংবাদদাতা ,কান্দি ,২৪ শে মার্চ :লোকসভা নির্বাচনে দিন ঘোষণার সাথে সাথে প্রত্যেক রাজ নৈতিক দলের পার্থী রা কোমর বেঁধে নেমে পড়েছেএ ভোট যুদ্ধের ময়দানে। তাই জনসংযোগ বারাতে কখন মাজারে চাদর চাপানোর মধ্য দিয়ে কখনও হরিনাম সংকির্তন অনুষ্ঠানে হাজির থেকে প্রচার চালাচ্ছে পার্থীরা। কান্দি ব্লকের আন্দুলিয়া গ্রামের শীতলা মাতার বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে তিন দিন ব্যাপী চলা হরিনাম সংকির্তন অনুষ্ঠানে হাজির হলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস পার্থী অধীর চৌধুরী। অধীর চৌধুরী অসাতেই এলাকার মানুষ ভীড় করে অধীর চৌধুরীকে দেখতে। এলাকার বাসিন্দারা গলায় মালা পড়িয়ে তাকে অভিনন্দন জানান। ওই মঞ্চেই বক্তব্য রাখেন অধীর চৌধুরী। অভিনব ভাবে গ্রামে গ্রামে এই ভাবেই প্রচার
চালাচ্ছেন অধীর।রাজনৈতিক প্রচারের থেকে সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থেকেই মানুষের মনে জায়গা করে নিতে চাইছেন অধীর চৌধুরী। যদিও এই অনুষ্ঠানে যোগ দেওয়াতে কোন রাজনৈতিক প্রচার বলে মানতে নারাজ অধীর চৌধুরী। তিনি বলেন এখানে প্রচার করতে আসি নি। আমি সাংসদ হিসাবে সাধারণ মানুষের ডাকে সাড়া দিয়ে এখানে এসেছি। আমি ভোট বলে নয় সারা বছর বিভিন্ন প্রত্যন্ত গ্রামে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করি এটা নতুন কিছু নয়। তাই এখানে এসেছি এখানে কোন প্রচার করতে আসি নি। আজ কান্দি মহকুমা বিভিন্ন এলাকায় প্রচার করবেন অধীর চৌধুরী।



















