ঘাগরবুড়ি মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়

ঘাগরবুড়ি মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ,আসানসোল,২৪ শে মার্চ :ঘাগরবুড়ি মন্দিরে পুজো দিয়ে নিজের প্রচার শুরু করলেন আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। আজ সকালে নিজের স্ত্রী রচনাকে ও কন্যাকে নিয়ে পুজো দিয়ে গেলেন বাবুল সুপ্রিয়। গতবারেও একই ভাবে পুজো দিয়েছিলেন। তারপরে জয় এসেছিল। এবারেও তাই সেই বিশ্বাস থেকে পুজো দিয়েই প্রচার শুরু করলেন বাবুল সুপ্রিয়। বাবুল সুপ্রিয় জানান, আমার ক্যাম্পেনিং আমার কাজেই হয়ে গেছে। গত ৫ বছরে যে কাজ করেছি সেই কাজই আমার ক্যাম্পেনিং। অনেক বাধাবিপত্তি স্বত্ত্বেও আসানসোলের জন্য অনেক কিছু করেছি। আগামী দিনে আরো অনেক কাজ করার স্বপ্ন আছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top