নিজস্ব সংবাদদাতা ,কলকাতা ,২৪ শে মার্চ :ভোটের আগেই ফের আগ্নেয়াস্ত্রসহ একাধিক দুষ্কৃতী পুলিশের জালে।গোপন সুত্রে খবর পেয়ে হাবড়া থানার পুলিশ কুখ্যাত এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে।ধৃতের নাম দীনেশ শর্মা অরপে সানু (২৪)।বাড়ি বিড়া নারায়নপুর মাঠপাড়া এলাকায়।ধৃতকে রবিবার সকালে বালুইগাছি মোড় এলাকা থেকে একটি ওয়ান সাটার বন্ধুক সহ গুলি ভর্তি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।
ধৃতের বিরুদ্ধে একাধিক অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত আছে বলে যানা যায়।পুলিশ ধৃত যুবককে রবিবার বারাসাত আদালতে পাঠানো হয়। পাশাপাশি ডাকাতির উদ্দেশ্যে জরো হওয়া দুই দুষ্কৃতীকে আশোকনগর থানার পুলিশ শনিবার রাতে গ্রেপ্তার করে।ধৃতরা হলেন অনুকুল মন্ডল (২৩) বাড়ি বনবনিয়া শালবাগান এলাকায়। রঞ্জিত কুমার (২৪) বাড়ি বিহার বর্তমানে বিড়া বালিশা এলাকায় বসবাস করেন।ধৃতদের গ্রেপ্তার করা হয় অশোকনগর থানার হরিপুর এলাকা থেকে।ধৃতদের কাছ থেকে উদ্ধার একটি গুলি একটি পাইপগান। রবিবার ধৃতদের বারাসাত আদালতে তোলা হয়। 
আগ্নেয়াস্ত্রসহ একাধিক দুষ্কৃতী ধৃত
আগ্নেয়াস্ত্রসহ একাধিক দুষ্কৃতী ধৃত
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















