ভোটার তালিকা বিতর্কে ফের সরব মমতা, ‘আমি না ধরলে ১ কোটি ২০ লাখ নাম বাদ যেত’

ভোটার তালিকা বিতর্কে ফের সরব মমতা, ‘আমি না ধরলে ১ কোটি ২০ লাখ নাম বাদ যেত’

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া এসআইআর ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধছে। এই ইস্যুতে ফের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী Mamata Banerjee। ভবানীপুরে জৈন সম্প্রদায়ের এক অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি দাবি করেন, তাঁর হস্তক্ষেপ না থাকলে ১ কোটি ২০ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে যেত। একইসঙ্গে তিনি গণতন্ত্র রক্ষার আবেদন জানান।
এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রীর সরব হওয়া অবশ্য নতুন নয়। রাজনৈতিক সভা থেকে সরকারি অনুষ্ঠান—প্রায় সব মঞ্চ থেকেই তিনি এই প্রসঙ্গে বক্তব্য রেখেছেন। এমনকি বিষয়টি নিয়ে আইনি লড়াইয়ের অংশ হিসেবেও তিনি পৌঁছে গিয়েছিলেন Supreme Court of India-তে। বৃহস্পতিবার ভবানীপুরের অনুষ্ঠানে ফের সরাসরি নির্বাচন কমিশনকে আক্রমণ করেন তিনি। তাঁর অভিযোগ, এসআইআর প্রক্রিয়ায় ইচ্ছাকৃতভাবে বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, “এসআইআর চলছে, অনেকের নাম বাদ গেছে। গান্ধিজির অহিংসার কথা মনে রাখুন। সত্যের জয় হোক। আমি না ধরলে ১ কোটি ২০ লাখ নাম বাদ যেত।” তিনি আরও যোগ করেন, “আমার কাছে দল বড় নয়, গণতন্ত্রটাই বড়। কে কোন রাজনৈতিক দলের, তা আমার দেখার বিষয় নয়। আমার দেখার বিষয় গণতন্ত্র যেন রক্ষা পায়।”
মমতার দাবি, আদালতের নির্দেশও পুরোপুরি মানা হয়নি। তাঁর কথায়, “সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেও এরা চুপিচুপি কাজ করছে। নাম বাদ দিতে চাইছে।” ২৮ তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের প্রসঙ্গ টেনে তিনি আশঙ্কা প্রকাশ করেন, তালিকা প্রকাশের পর অনেকেই দুঃখ পেতে পারেন যদি তাঁদের নাম না থাকে।
অনুষ্ঠানের মঞ্চ থেকেই মানস স্তম্ভের সামনে প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী। পরে বার্তা দেন, “জিও অউর জিনে দো। সত্যের জয় হোক।” পাশাপাশি জানান, মানুষের অধিকার সুরক্ষিত থাকলে তিনি আবারও মানুষের পাশে থাকবেন। ভোটার তালিকা প্রকাশের আগে তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top