চাকদহে আয়কর হানা, প্লাইউড ব্যবসায়ী টোটন দত্তের বাড়ি ও কারখানায় তল্লাশি

চাকদহে আয়কর হানা, প্লাইউড ব্যবসায়ী টোটন দত্তের বাড়ি ও কারখানায় তল্লাশি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


নদিয়া – বৃহস্পতিবার ভোরে নদিয়ার চাকদহে আয়কর দপ্তরের হানাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। প্লাইউড ব্যবসায়ী টোটন দত্তের বাড়িতে তল্লাশি চালান আয়কর আধিকারিকরা। তাঁদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর চারজন জওয়ান।
এদিন সকালে চাকদহ শহরের ৭ নম্বর ওয়ার্ডের ২ নম্বর দুর্গানগর এলাকায় পৌঁছন আয়কর দপ্তরের আধিকারিকরা। টোটন দত্তের বাড়ি ঘিরে রেখে শুরু হয় তল্লাশি। শুধু বাড়িই নয়, ব্যবসায়ীর একাধিক প্লাইউডের দোকান ও কারখানাতেও তল্লাশি চালানো হয় বলে স্থানীয় সূত্রে খবর। টোটন দত্তকে সঙ্গে নিয়েই বিভিন্ন জায়গায় নথি ও হিসাবপত্র খতিয়ে দেখেন আধিকারিকরা।
জানা গিয়েছে, টোটন দত্ত দীর্ঘদিন ধরে এলাকায় প্লাইউডের ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁর একাধিক দোকান ও কারখানা রয়েছে। স্থানীয় মহলে তিনি পরিচিত ব্যবসায়ী হিসেবেই পরিচিত।
তবে ঠিক কী কারণে এই তল্লাশি, তা এখনও স্পষ্ট নয়। কোনও আর্থিক অনিয়ম বা জালিয়াতির অভিযোগ রয়েছে কি না, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। আয়কর দপ্তরের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
ভোরবেলায় কেন্দ্রীয় বাহিনী-সহ আয়কর আধিকারিকদের উপস্থিতি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার দিকে নজর রাখছে স্থানীয় প্রশাসন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top