জেতার বিষয়ে ১০০ শতাংশ আশাবাদী বলে জানান তৃণমূল প্রার্থী খলিলুর রহমান

জেতার বিষয়ে ১০০ শতাংশ আশাবাদী বলে জানান তৃণমূল প্রার্থী খলিলুর রহমান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ,খড়গ্রাম ,২৪ শে মার্চ :খড়গ্রাম বিধানসভার এলাকায় ভোট প্রচারে জঙ্গীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান ।

রবিবার খড়গ্রামের বিভিন্ন গ্রামে হুড খোলা গাড়িতে তার নির্বাচনী কেন্দ্রে স্থানীয় নেতৃত্বদের নিয়ে রোডশো করে প্রচার সারলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান । সঙ্গে ছিলেন খড়্গ্রামের বিধায়ক আশীষ মার্জিত, ব্লক সভাপতি মফিজুদ্দিন মন্ডল, তৃণমূল কংগ্রেসের মহকুমা সভাপতি গৌতম রায়। এদিন খড়্গ্রাম ব্লকের খড়সা, চন্দ্রসিংহ বাটি, বালিয়া, বাতুর মহিষার, খড়্গ্রাম ও কীর্তিপুর পঞ্চায়েত এলাকার গ্রামে গ্রামে গিয়ে হুড খোলা গাড়ি গ্রামে ঢুকতেই পার্থী কে রাস্তার দুই দিকে ভীড় করে সাধারণ মানুষ থেকে কর্মীরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top