প্রকৃতির কোলে ছুটি কাটাতে সিধামুলা – এক অফবিট ডেস্টিনেশন

প্রকৃতির কোলে ছুটি কাটাতে সিধামুলা – এক অফবিট ডেস্টিনেশন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


অফ বিট – গরমের হাত থেকে বাঁচতে পাহাড়ে ছুটি কাটানোর পরিকল্পনা করছেন? তবে দূরে না গিয়েই ঘুরে আসতে পারেন সিধামুলা। পূর্বঘাট পর্বতমালার কোলে অবস্থিত এই অফবিট জায়গা বসন্তকালে এক অন্য রূপে ধরা দেয়। সবুজে মোড়া পাহাড়, জঙ্গল এবং নদীর মিলনে সিধামুলা প্রকৃতিপ্রেমীদের জন্য আদর্শ ঠিকানা।
কটক থেকে প্রায় ৯৮ কিলোমিটার দূরে মহানদীর তীরে অবস্থিত এই পর্যটনকেন্দ্র এখনও ভিড়ভাট্টা থেকে অনেকটাই দূরে। তাই নিরিবিলিতে সময় কাটাতে চাইলে সিধামুলা হতে পারে পারফেক্ট চয়েস। সকালবেলায় রোদের তেজ থাকলেও বিকেলে আবহাওয়া বেশ মনোরম হয়ে ওঠে। বসন্তকালে পাহাড়ের ঢেউ খেলানো সবুজ এবং সূর্যোদয়-সূর্যাস্তের দৃশ্য সত্যিই মন কাড়ে।
সিধামুলার খুব কাছেই রয়েছে সাতকোশিয়া, যা পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। এখানে মহানদীর বুকে বোটিং, ক্যাম্পিং এবং জঙ্গলের জীববৈচিত্র উপভোগ করার সুযোগ রয়েছে। এছাড়া ঘুরে দেখা যায় কুয়ানরিয়া ড্যাম, মানিনাগা হিল, গোদিয়াপালি এবং রাজগিরি জলপ্রপাত।
যাতায়াতের জন্য ট্রেনে ভুবনেশ্বর, কটক বা ঢেঙ্কানল পর্যন্ত যেয়ে সেখান থেকে গাড়িতে পৌঁছানো যায়। কলকাতা থেকেও সড়কপথে যাওয়া সম্ভব। থাকার জন্য রয়েছে ওডিশা ইকো ট্যুরিজ়মের নেচার ক্যাম্প এবং স্থানীয় হোটেল।
সব মিলিয়ে, প্রকৃতির মাঝে দু’দিন কাটাতে সিধামুলা হতে পারে একদম পারফেক্ট অফবিট ডেস্টিনেশন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top