কার্গিল বিজয় দিবসে পাকিস্তানকে কড়া বার্তা রাজনাথ সিংয়ের, বললেন— ‘প্রতিটি শয়তানির জবাব কল্পনার বাইরে হবে’

কার্গিল বিজয় দিবসে পাকিস্তানকে কড়া বার্তা রাজনাথ সিংয়ের, বললেন— ‘প্রতিটি শয়তানির জবাব কল্পনার বাইরে হবে’

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দেশ – কার্গিল বিজয় দিবস উপলক্ষে লাদাখের দ্রাস যুদ্ধস্মারকে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানান কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শ্রদ্ধাজ্ঞাপন শেষে ভাষণে তিনি পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে বলেন, ভারতের বিরুদ্ধে যেকোনও উসকানি বা শত্রুতামূলক পদক্ষেপের এমন জবাব দেওয়া হবে, যা তারা কল্পনাও করতে পারবে না। একইসঙ্গে তিনি পাকিস্তান অধিকৃত কাশ্মীরের প্রসঙ্গও উল্লেখ করেন।

রাজনাথ সিং বলেন, বর্তমানে পাকিস্তান সন্ত্রাসবাদকে তাদের রাষ্ট্রীয় নীতির অংশে পরিণত করেছে। তাঁর অভিযোগ, পাকিস্তানের সেনাবাহিনী ও জঙ্গি সংগঠনগুলির মধ্যে কার্যত কোনও পার্থক্য নেই। শুধু সন্ত্রাসবাদীদের আশ্রয়ই নয়, বরং তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করারও অভিযোগ তোলেন তিনি।

প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘অপারেশন সিঁদুর’-এর সময় ভারত স্পষ্ট বার্তা দিয়েছিল যে, সন্ত্রাসবাদী সংগঠন এবং তাদের মদতদাতা সরকারকে আর আলাদা করে দেখা হবে না। দেশের নিরাপত্তার প্রশ্নে ভারত কঠোর অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও সেই নীতি বজায় থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

ভাষণের শেষে রাজনাথ সিং বলেন, পাকিস্তানের প্রতিটি শত্রুতামূলক পদক্ষেপের এমন জবাব দেওয়া হবে, যা তাদের কল্পনারও বাইরে থাকবে। কার্গিলের বীর শহিদদের আত্মত্যাগ স্মরণ করে তিনি দেশের নিরাপত্তা রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকারও প্রশংসা করেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top