মাদুরোর গ্রেপ্তারির পর ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের মজুদের নিয়ন্ত্রণে আমেরিকা!

মাদুরোর গ্রেপ্তারির পর ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের মজুদের নিয়ন্ত্রণে আমেরিকা!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



ওয়াশিংটন: নিকোলাস মাদুরোর গ্রেপ্তারির পর ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তনের মধ্যেই দেশটির বিপুল তেলসম্পদ নিয়ে আমেরিকার সঙ্গে নতুন চুক্তি হয়েছে বলে দাবি করা হয়েছে। চুক্তির মাধ্যমে ভেনেজুয়েলার আনুমানিক ৬৫ বিলিয়ন ব্যারেলেরও বেশি তেলের মজুদের উপর আমেরিকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে বলে জানা যাচ্ছে।

পরিমাণের তুলনা করলে বিষয়টি আরও স্পষ্ট। ভারত প্রতি বছর বিদেশ থেকে প্রায় ১.৬ বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করে। সেই হিসাবে ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের মজুদ ভারতের প্রায় ৪০ বছরের বিদেশি তেল আমদানির সমান।

মার্কিন বিদেশ দপ্তর সূত্রে জানা গিয়েছে, নতুন চুক্তি অনুযায়ী ভেনেজুয়েলায় তেল উৎপাদনের গোটা প্রকল্প একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় পরিচালিত হবে। তবে সংশ্লিষ্ট সংস্থাটির নাম এখনও প্রকাশ্যে আনা হয়নি। চুক্তির আওতায় উৎপাদিত তেলের ৫৫ শতাংশ আমেরিকা পাবে বলে দাবি করা হয়েছে।

এদিকে চুক্তি সম্পন্ন হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোশাল মিডিয়ায় তিনি ভেনেজুয়েলার সঙ্গে ‘বিশ্বের বৃহত্তম চুক্তি’ সম্পন্ন হওয়ার দাবি করেছেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজও চুক্তিটিকে ‘ঐতিহাসিক চুক্তি’ বলে উল্লেখ করেছেন।

ভেনেজুয়েলার বিশাল তেলসম্পদের উপর নিয়ন্ত্রণকে ঘিরে এই চুক্তি আন্তর্জাতিক রাজনীতি ও বিশ্ব জ্বালানি বাজারে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলেই মনে করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top