কৌশিকী অমাবস্যায় কালীঘাটে শুভেন্দু অধিকারী! মায়ের আশীর্বাদ নিয়ে অখণ্ড ভারত ও সনাতন সংস্কৃতি রক্ষার বার্তা মুখ্যমন্ত্রীর

কৌশিকী অমাবস্যায় কালীঘাটে শুভেন্দু অধিকারী! মায়ের আশীর্বাদ নিয়ে অখণ্ড ভারত ও সনাতন সংস্কৃতি রক্ষার বার্তা মুখ্যমন্ত্রীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – কৌশিকী অমাবস্যার পুণ্যতিথিতে কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভবানীপুর কেন্দ্রে প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পর কালীঘাটে এসে মায়ের আশীর্বাদ নেওয়ার পুরনো স্মৃতিও এদিন তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, মাতৃকৃপা এবং পাওয়া ‘গুরুদায়িত্ব’কে সামনে রেখেই তিনি জনকল্যাণে কাজ করে চলেছেন।

পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী জানান, অখণ্ড ভারত গঠন, বাঙালি তথা সনাতন সংস্কৃতির সুরক্ষা এবং দেশবিরোধী শক্তির বিনাশ তাঁর অন্যতম প্রধান লক্ষ্য। কালীঘাটে আসার সঙ্গে তাঁর রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ স্মৃতিও জড়িয়ে রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

সেই প্রসঙ্গে তিনি বলেন, ভবানীপুরে তাঁর নাম প্রার্থী হিসেবে ঘোষণার দিনই প্রথম মায়ের কাছে এসেছিলেন। তাঁর দাবি, সেদিন মায়ের আশীর্বাদ নিয়েই তিনি নতুন দায়িত্ব গ্রহণের মানসিকতা তৈরি করেছিলেন। সেই স্মৃতিই কৌশিকী অমাবস্যার দিনে কালীঘাটে এসে ফের মনে পড়েছে বলে জানান তিনি।

মায়ের ভোগ প্রসঙ্গেও নিজের খাদ্যাভ্যাস নিয়ে বক্তব্য রাখেন শুভেন্দু। পুরোহিতদের দেওয়া মাছ ভাজা, মাছের মাথা, বাসন্তী পোলাও-সহ বিভিন্ন পদ তিনি প্রসাদ হিসেবে গ্রহণ করেছেন বলে জানান। তাঁর বক্তব্য, দুর্গাপুজোর অষ্টমী বা কার্তিক মাসে তিনি সাত্ত্বিক আহার মেনে চললেও বাঙালি হিসেবে মায়ের ভোগের মাছ কিংবা পাঠাবলির প্রসাদ গ্রহণে তাঁর কোনও দ্বিধা নেই।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top