কলকাতা: উৎসবের মরশুম মানেই বাড়ি ফেরার তাড়া। সামনে দীপাবলি, কালীপুজো ও ছট উৎসব। কিন্তু উৎসবের আনন্দে বাড়ি ফেরাই এখন সাধারণ যাত্রীদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ট্রেনে উপচে পড়া ভিড়ের পাশাপাশি বিভিন্ন রুটে আকাশছোঁয়া বিমানভাড়া চাপে ফেলছে যাত্রীদের। অভিযোগ, উৎসবের মরশুমে চাহিদা বাড়ার সুযোগে একাধিক গুরুত্বপূর্ণ রুটে টিকিটের দাম স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেড়ে গিয়েছে।
পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, দিল্লি-কলকাতা রুটে নির্দিষ্ট দিনে বিমানের টিকিটের দাম ৭৮ হাজার টাকার গণ্ডিও ছাড়িয়েছে। সাধারণ সময়ে এই রুটে বিমানভাড়া যেখানে প্রায় ১০ থেকে ১১ হাজার টাকার মধ্যে থাকে, সেখানে এখন যাত্রীদের গুনতে হচ্ছে কয়েক গুণ বেশি টাকা।
কোন দিনে ৭৮ হাজার টাকা ছাড়াল ভাড়া?
আগামী ৮ তারিখ দীপাবলিকে ঘিরে ইতিমধ্যেই বিমান টিকিটের চাহিদা বেড়েছে। তার প্রভাব পড়েছে ভাড়াতেও। প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামী ৬ তারিখ দিল্লি থেকে কলকাতাগামী বিমানের একটি টিকিটের দাম পৌঁছেছে ৭৮,৬৯৪ টাকায়।
স্বাভাবিক সময়ে ১০ থেকে ১১ হাজার টাকায় যে রুটে যাতায়াত করা সম্ভব, সেখানে এক দিনের জন্য ভাড়া এতটা বেড়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন বাড়ি ফেরার অপেক্ষায় থাকা যাত্রীরা। উৎসবের সময়ে ট্রেনের টিকিটের অপ্রতুলতা এবং বিমানের চড়া ভাড়া—দুইয়ের জেরে যাতায়াতের খরচ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে সাধারণ মানুষের।
উৎসবের মরশুমে বিমানভাড়ায় আগুন! দিল্লি-কলকাতা রুটে টিকিটের দাম ছাড়াল ৭৮ হাজার টাকা
উৎসবের মরশুমে বিমানভাড়ায় আগুন! দিল্লি-কলকাতা রুটে টিকিটের দাম ছাড়াল ৭৮ হাজার টাকা
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















