‘মক পার্লামেন্ট’ নয়, এবার ‘পিপলস ইম্পিচমেন্ট’! নাম বদলে কর্মসূচির প্রস্তুতি বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের

‘মক পার্লামেন্ট’ নয়, এবার ‘পিপলস ইম্পিচমেন্ট’! নাম বদলে কর্মসূচির প্রস্তুতি বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



নয়াদিল্লি: পূর্বপরিকল্পিত ‘মক পার্লামেন্ট’-এর নাম বদলে কর্মসূচির নতুন নাম রাখা হল ‘পিপলস ইম্পিচমেন্ট’। সংসদ অবমাননা বা আদালত অবমাননা সংক্রান্ত কোনও আইনি জটিলতা এড়াতেই কংগ্রেস ও তাদের শরিক দলগুলি এই কৌশলগত পরিবর্তন এনেছে বলে জানা গিয়েছে। শুক্রবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে আয়োজিত হতে চলেছে এই কর্মসূচি। সেখানে দেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে প্রতীকী ‘পিপলস ইম্পিচমেন্ট’ প্রস্তাব আনা হবে।

এই কর্মসূচির রূপরেখা চূড়ান্ত করতে এবং প্রয়োজনীয় নিয়মকানুন নির্ধারণে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র শীর্ষ নেতারা একটি বৈঠক করেন। সেখানে উপস্থিত ছিলেন লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমার, কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী, জয়রাম রমেশ, তৃণমূল কংগ্রেসের ডেরেক ও’ব্রায়েন, সমাজবাদী পার্টির হরেন্দ্র মালিক, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মহুয়া মাজি-সহ একাধিক নেতা।

প্রথমে ঠিক হয়েছিল, সাধারণ সংসদ অধিবেশনের আদলে সরকার ও বিরোধী পক্ষ মুখোমুখি বসে বিতর্কে অংশ নেবে। কিন্তু আইনি ঝুঁকি এড়াতে সেই পরিকল্পনায় বদল আনা হয়েছে। সংসদীয় অধিবেশনের পরিবর্তে গোটা কর্মসূচিকে একটি সাধারণ সভা বা ‘জন আদালত’-এর রূপ দেওয়া হচ্ছে।

সম্পূর্ণ প্রক্রিয়াটি পরিচালনা ও নির্দেশনার দায়িত্ব দেওয়া হয়েছে লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমারকে। তাঁকে সহায়তা করবেন সমাজবাদী পার্টির এক বর্ষীয়ান সাংসদ। মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে প্রতীকী এই কর্মসূচির মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরতে চাইছে বিরোধী জোট।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top