
নিউজ ডেস্ক,পশ্চিম বর্ধমান : পশ্চিম বর্ধমান জেলাকে ধুমপান মুক্ত জেলা হিসেবে ঘোষনা করা হল। শুক্রবার থেকে জনস্থানে আর ধুমপান করা যাবে না, এমনই ঘোষনা করেছে জেলাপ্রশাসন।
শুক্রবার জেলা শাসকের দপ্তরে সাংবাদিক সম্মেলন করে জেলাকে স্মোক ফ্রি জেলা হিসেবে ঘোষনা করলেন জেলা শাসক শশাঙ্ক শেঠী। তিনি জানান জেলাকে ধুমপান মুক্ত করতে গেলে মানুষজনকে আগে সচেতন হবে। তবে এই ঘোষনা স্বার্থক রূপ পাবে।


















