
নিউজ ডেস্কঃ সৃজিত পরিচালিত ছবি “গুমনামী” মুক্তি পাওয়ার আগেই বিতর্কের ঝড়ে বিধ্বস্ত। আর তা নিয়ে কলকাতা হাইকোর্ট পর্জন্ত গড়ায় সৃজিতের এই ছবি। তবে এবার বিতর্ক উঠলো ছবির গান নিয়ে। ‘গুমনামী’র একের পর এক গান প্রকাশিত হচ্ছিল বেশ কয়েক দিন ধরেই। তবে বাবুল সুপ্রিয়র গাওয়া ‘সব সুখ চৈন’ গানটি প্রকাশ পাওয়া মাত্রই তা ডিলিট করে দেওয়া হয়। আর তা নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। ‘গুমনামী’তে সোনু নিগম, ঈশান মিত্র সহ বাবুল সুপ্রিয় কন্ঠ দিয়েছেন।

সোনু এবং ঈশানের গান এখনও শুনতে পাওয়া গেলেও বাবুলের গান শুনতে পাওয়া জাচ্ছে না। তাই বাবুল ভক্তরা বেশ দুঃখ পেলেন। এছাড়া প্রশ্ন উঠেছে, প্রকাশ পাওয়ার পরেই কেন বাবুলের গাওয়া গানটি বাতিল করে দেওয়া হল? তার উত্তরে ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বলেছেন, ছবিটির কদম কদম গানটির বদলে এই গানটি ভুল করে আপলোড হয়ে গিয়েছিল। আগামী ২ অক্টোবর এই গানটি মুক্তি পাবে, তখন এই গানটি অ্যাভলেবল হবে। এখন শুধু ‘সব সুখ চৈন’র মুক্তি পাওয়ার অপেক্ষা মাত্র।


















