
নিজস্ব সংবাদদাতা ,কলকাতা ,২০ নভেম্বর: নিউটাউন এর অভিজাত এলাকার বাজার গুলিতে ইবির(ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ) হানা। বাজার মূল্যের থেকেও বেশি দাম নেওয়া হচ্ছে সবজির এমনটাই অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে আজ নিউটাউন এর সাপুরজি বাজার ও এন কেডি এ বাজারে হানা দেয় ইবি। তাদের অভিযোগই সত্যি হয়। দেখা যায় বেশ কিছু দোকানদার বাজার মূল্যের থেকে বেশি দাম নিচ্ছে। যেখান থেকে তারা সবজি কিনছে তার কোনো রশিদ দেখাতে পারেনি সবজি ব্যবসায়ীরা। তারা কি পদ্ধতিতে সবজি কিনবে এবং কি পদ্ধতিতে খুচরো বাজারে সবজি বিক্রি করবে সেগুলো বুঝিয়ে দেয় ইবি অফিসাররা।


















