নিজস্ব সংবাদদাতা, উত্তর২৪পরগণা, ১০ ডিসেম্বর, সারা বাংলার পাশাপাশি মঙ্গলবার সকালে হাবড়া স্টেশন মোড়ে সাধারন মানুষের সুবিদার্থে খোলা হল সুফলা। যেখানে দেওয়া হল ন্যায্যমূল্যে পেঁয়াজ ও আলু।বাজারে পেঁয়াজের দাম ক্রমেই বাড়ছে সাথে শাক-সবজির দাম বাড়ছে সকল সাধারণ মানুষই এর জেরে সমস্যায় পড়েছে। আর তার জন্য এর আয়োজন কড়া হল।
সাকল থেকেই সাধারণ মানুষের লম্বা লাইন। জন প্রতি ৫৯ টাকা দরে পাঁচশো গ্রাম করে দেওয়া হচ্ছে পেঁয়াজ এবং ১৭ টাকা দরে দেওয়া হচ্ছে আলু। হাবড়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান নিলিমেশ দাস নিজে দাঁড়িয়ে থেকে পৌর কর্মীদের নিয়ে সুন্দর ভাবে কাজ সম্পুর্ন করছেন।ন্যায্যমূল্যে পেঁয়াজ পেয়ে খুশি সাধারণ মানুষ।



















