নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ১০ ডিসেম্বর, হায়দ্রাবাদ উন্নাও বক্সার নারীদের নির্যাতিত নির্যাতনকারীদের অবিলম্বে ফাঁসির দাবিতে টাকি রোডের মাথায় কালো পট্টি হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল কলেজ ছাত্রীদের। এই মিছিলে শামিল হয়েছেন বসিহাট মহাকুমার বিভিন্ন কলেজের ছাত্রী থেকে শুরু করে স্কুলের পড়ুয়া।তাদের পাশে আছে বসিরহাট জেলা পুলিশ।
অভিযুক্তদের সঠিক শাস্তির দাবিতে তাঁরা পথে নেমেছে। তাঁরা জানায়, পুলিশ প্রশাসন সাথে আছে তাদের কিন্তু কেন তাদের কিছু ছেলেদের জন্য প্রতি মুহূর্তে ভয়ে থাকতে হবে, কেন তাঁরা স্বাধীন ভাবে বাঁচতে পারছে না! এটাই তাদের মূল প্রশ্ন।
ইতিমধ্যে বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার কংকর প্রসাদ বাডুই, পুলিশ আধিকারিক প্রেমাসিস চট্টরাজ-এর উদ্যোগে কলেজের ছাত্রীদের আত্মরক্ষার জন্য সচেতন করছে পুলিশ।অন্যদিকে মহিলা পুলিশ নিজে গিয়ে ক্যারাটে প্রশিক্ষণ দিচ্ছেন। এই উদ্যোগকে সাধুবাদও জানিয়েছে ছাত্র-ছাত্রী থেকে অভিভাবকরা ও বসিরহাটের নাগরিক সমাজ। তাই তারা আরও প্রতিবাদের ভাষা এবং সাহসের সঙ্গে পথে নামতে পারছে।সব মিলিয়ে বসিরহাট কলেজ থেকে টাকি রোড ইটিন্ডা রোড হয়ে ইছামতি বোর্ড ঘাট পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার।এই তিন কিলোমিটার পায়ে হেঁটে নারী সমাজকে সচেতনতা বার্তা দেয় তাঁরা সাথে ধর্ষণকারীদের ফাঁসির দাবিতে মাথায় কালো পট্টি ও হাতে প্ল্যাকার্ড নিয়ে পদযাত্রা করেন।



















