নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ২৩ ডিসেম্বর, চা খাওয়া কে কেন্দ্র করে গুলি বোমা গুরুতর আহত দুই। বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লক এর খাসবালান্ডা অঞ্চলের সামলা বাজারের ঘটনাটি ঘটেছে।সোমবার সকাল দশটা নাগাদ চায়ের দোকানে যান ৫৫ বছরের সঞ্জয় রায় ঠিক তখনই অভিযুক্ত শেখ নাদু ও মোশারফ এর সঙ্গে হঠাৎ এক কথা কাটাকাটি হয় ঠিক তখনই কাছে থাকা বন্দুক বার করে পরপর তিন রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ৫৫ বছরের সঞ্জয় রায় ও ৪০ বছরের শেখ গিয়াস উদ্দিনকে মাটিতে ফেলে বন্দুকের বাট দিয়ে বেধড়ক মারধর করা হয়।প্রচন্ড পরিমাণে রক্তক্ষরণ-এর ফলে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। অবস্থার অবনতি হলে পরে তাকে কলকাতার আরজিকর হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনায় উত্তপ্ত গোটা শ্যামলা বাজার। এলাকার আতঙ্কে রয়েছেন এলাকাবাসী স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শেখ নাদু তার নামে এর আগে অনেক অভিযোগ রয়েছে। এবং অনেক গণ্ডগোলের সূত্রপাত করেন তিনি। ঘটনায় মোতায়েন রয়েছে হাড়োয়া থানার বিশাল পুলিশবাহিনী। পুরনো শত্রুতার জের না ব্যবসা সংক্রান্ত বিবাদে না কোনো রাজনৈতিক তা নিয়ে সন্দেহে আছেন সকলে, ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। গন্ডগোল ঘটনায় শেখ নান্নু ও শেখ মোশারেফ সহ সাতজনের বিরুদ্ধে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহতের পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা খতিয়ে দেখছে হাড়োয়া থানার পুলিশ।
চা খাওয়া কে কেন্দ্র করে গুলি, গুরুতর আহত দুই
চা খাওয়া কে কেন্দ্র করে গুলি, গুরুতর আহত দুই
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















