আগামীকাল বিজেপির মিছিলের অনুমতি না মেলায় কোর্টের দ্বারস্থ গেরুয়া শিবির

আগামীকাল বিজেপির মিছিলের অনুমতি না মেলায় কোর্টের দ্বারস্থ গেরুয়া শিবির

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ২৩ ডিসেম্বর, NRC ও CAA এর সমর্থনে মিছিলের অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ জেলা বিজেপি সংগঠন। আগামী কাল বিজেপির পক্ষ থেকে এক মহা মিছিলের ডাক দেওয়া হয়েছিল, তবে পুলিশ প্রশাসনের তরফে অনুমতি না মেলায় ক্ষুদ্ধ গেরুয়া শিবির।
আজ সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠকে রাজ্য বিজেপি সম্পাদক রথীন্দ্রনাথ জানান, আমাদের এই মিছিলের অনুমতি মিলল আর নামে লোক আমরা মিছিল করব। এই মহামিছিলে গোটা রাজ্যের মিলিয়ে মোট কুড়ি থেকে ২৫ হাজার বিজেপি সমর্থকরা উপস্থিত থাকবে। এই মিছিল শুরু হবে শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে এবং শেষ হবে মাল্লাগুরি হনুমান মন্দিরে। এই মহামিছিলে বাধা সৃষ্টি করলে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান তিনি। জানা গিয়েছে, বিজেপির এই মিছিলের অনুমতি না মেলায় কারণ পুলিশ প্রশাসনের কাছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। তাই তাদের এই মাহা মিছিলের অনুমতি দেওয়া হয় নি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top