প্রেমিক অশ্লীন ছবি পোস্ট করায় অপমানে আত্মঘাতী কলেজ ছাত্রী

প্রেমিক অশ্লীন ছবি পোস্ট করায় অপমানে আত্মঘাতী কলেজ ছাত্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, নদীয়া, ২৩ ডিসেম্বর, প্রেমিকার বাড়ী থেকে বিয়ে দিতে অস্বীকার করায় প্রেমিকার অশ্লীল ছবি ফেসবুকে পোস্ট প্রেমিকের।ঘটনায় অপমানে গলায় ফাঁস দিল আত্মঘাতী কলেজ ছাত্রী প্রেমিকা।মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদীয়ার ধানতলায়।সূত্রের খবর,নদীয়ার ধানতলা থানার পুরাতন চাপড়ার বাসিন্দা রানাঘাট কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী সুস্মিতা সরকারের সাথে গত ৬ মাস আগে শুভ রায় নামের এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল।অভিযোগ,প্রেমের সম্পর্কের কথা সুস্মিতার পরিবার জানতে পারলে তারা শুভর সাথে বিয়ে দিতে উদ্যোগী হয়।কিন্তু সুস্মিতার পরিবার শুভর পরিবারের সাথে দেখা করাতে চাইলে শুভ তাতে রাজি হয়নি।

শুধু তাই নয়, নিজের পরিচয় পত্রও দেখাতে অস্বীকার করে বলে অভিযোগ।আর এর পরই শুভর সাথে মেয়ের বিয়ে দিতে অস্বীকার করে সুস্মিতার পরিবার।মৃতের পরিবারের অভিযোগ,এর পর থেকেই সুস্মিতাকে পালিয়ে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিল শুভ নামের ওই যুবক।সুস্মিতা তাতে রাজি না হওয়ায় তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি,সুস্মিতার নগ্ন ছবি ফেসবুকে আপলোড করে দেওয়ার হুমকি দিচ্ছিল শুভ।এর পরও সুস্মিতা রাজি না হওয়ায় গত শনিবার সুস্মিতার কিছু অশ্লীল ছবি ফেসবুকে আপলোড করে দেয় শুভ।রবিবার সেই কথা জানতে পেরে অপমানে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় সুস্মিতা।ঘটনায় অভিযুক্ত শুভ রায়ের বিরুদ্ধে ধানতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবার।ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত শুভ রায়।তার সন্ধান শুরু করেছে ধানতলা থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top