ভারতবর্ষের কোনও নাগরিককে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করতে পারবেন না প্রধানমন্ত্রী, দাবি গৌতম দেব-এর

ভারতবর্ষের কোনও নাগরিককে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করতে পারবেন না প্রধানমন্ত্রী, দাবি গৌতম দেব-এর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি,২৩ ডিসেম্বর, “ধর্ম নিয়ে রাজনীতি অপ্রাসঙ্গিক। বিজেপি নিজের আত্ম অহংকার ছাড়ুক। NRC ও CAA নিয়ে তাদের তাদের মিছিল করার অধিকার আছে। আমাদের তাতে কোন রকম আপত্তি নেই”, আজ (সোমবার) শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠকে এমনটাই মন্তব্য করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, আগামীকাল বিজেপির তরফে নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে মিছিলের আয়োজন করা হয়েছে, তাতে তাঁদের বিন্দুমাত্র আপত্তি নেই।কিন্তু NRC ও CAA এর বিরোধিতা করতে তৃণমূলের প্রতিনিধি দল অসম গেলে তাদের গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। বিজেপির আমলে এমন জঘন্য রাজনীতি তিনি দেখেছেন। গণতান্ত্রিক রাষ্ট্রে সকলের সমান অধিকার রয়েছে। নরেন্দ্র মোদী নির্দিষ্ট সময়ের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছে বলে সংবিধানের যে মৌলিক ধারা রয়েছে তা তিনি কখনোই বদলাতে পারেন না বলে জানান মন্ত্রী গৌতম দেব।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top