হরিশ্চন্দ্রপুরে আগুনে পুড়ে মৃত পাঁচটি গবাদি পশু

হরিশ্চন্দ্রপুরে আগুনে পুড়ে মৃত পাঁচটি গবাদি পশু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, মালদা, ২৩ ডিসেম্বর, হরিশ্চন্দ্রপুরে আগুনে পুড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল ২টা গরু,৩টা ছাগল সহ আরো অন্যান্য গৃহপালিত পশু-পাখির। ক্ষতিগ্রস্ত হয়েছে সালমান আলী,সায়েদ আলি ও ইব্রাহিম আলীর পরিবার।রবিবার রাত ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের রসিদাবাদ জিপির চন্ডিপুর গ্রামে। ক্ষতিগ্রস্তের পরিমাণ প্রায় দুই লক্ষাধিক।
জানা গেছে, ছাই থেকে গোয়ালঘরে আগুন লাগে।ওই গ্রামের বাসিন্দা সালমান আলির গোয়াল ঘর থেকে আগুন ছড়িয়েছে বলে অনুমান। নিমিষে ওই আগুন গ্রাস করে ফেলে সারা গোয়াল ঘর সহ পাশে থাকা শাহেদ আলী ও ইমরান আলীর শোবার ঘরেও। কেউ কিছু বুঝে ওঠার আগেই পুড়ে ছাই হয়ে যায় গোয়ালঘর, রান্নাঘর সহ দুটি শোবার ঘর। গোয়ালে থাকা দুটি গরু সহ তিনটি ছাগল আগুনে পুড়ে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সালমান আলি।

তিনি আরও বলেন, প্রতিদিনের মত রবিবার রাতে গোয়াল ঘরে গরু ও ছাগল তুলে ছিলেন। তারপর বাড়িতে খাওয়া দাওয়া করে শুয়ে ছিলেন। প্রতিবেশীরা আগুন দেখে চিত্‍কার শুরু করে। পাড়া প্রতিবেশীর চিত্‍কারে বাইরে বেরিয়ে আসেন তারা। প্রথমে স্থানীয় মানুষ জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরবর্তীকালে দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন আয়ত্তে আনে। কিন্তু ততক্ষনে একটি গোয়াল ঘর, একটি রান্নাঘর ও দুটি শোবারঘর সহ গরু-ছাগল সব পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top