এনআরসি ও ক্যাবের বিরোধিতায় জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বিক্ষোভ মিছিল মালদা শহরে

এনআরসি ও ক্যাবের বিরোধিতায় জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বিক্ষোভ মিছিল মালদা শহরে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, মালদা, ২৩ ডিসেম্বর, এনআরসি ও ক্যাবের বিরোধিতায় জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বিক্ষোভ মিছিল মালদা শহরে। সোমবার বেলা ১টা নাগাদ, মালদা শহরের বৃন্দাবনী ময়দান থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলে অংশ নেন ইংরেজবাজার পৌর সভার পৌর প্রধান তথা বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, উপ পৌর প্রধান দুলাল সরকার, যুব তৃণমূল নেতা অম্লান ভাদুড়ি, মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল,বিধায়ক সমর মুখার্জী, মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মন্ডল সহ জেলা নেতৃত্ব ও বিভিন্ন ব্লক থেকে আসা কর্মীসমর্থকরা।
মিছিল সারা শহর পরিক্রমা করা হয় যা রবীন্দ্র এভিনিউয়ে শেষ হয়। এনআরসি ও ক্যাবের বিরুদ্ধে স্লোগান তুলে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় বলে জানিয়েছেন, জেলা তৃণমূল নেতৃত্ব।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top