
নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদ, ২৩ শে জানুয়ারী : মুর্শিদাবাদের হরিহরপাড়ায় ওয়ানশাটার পিস্তল সহ গ্রেফতার তিনজন। বুধবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রমনার টিপু সুলতান মোড়ে ১০ থেকে ১২ জন ডাকাতির ছক করছিল। হরিহরপাড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় তিনজনকে গ্রেপ্তার করলেও বাকিরা পালিয়ে যায়। বৃহস্পতিবার তিনজনকে বহরমপুর জেলা আদালতে তোলা হয়।



















