শুঁড়ে করে পেঁচিয়ে পায়ে পিষে, হাতির দাপটে মৃত্যু হল এক ব্যক্তির

শুঁড়ে করে পেঁচিয়ে পায়ে পিষে, হাতির দাপটে মৃত্যু হল এক ব্যক্তির

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া, ২৭ জানুয়ারি, বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার রাধাকৃষ্ণপুর গ্রামে হাতির আক্রমণে মৃত্যু হল এক গ্রামবাসীর। গ্রামবাসীর নাম রহিম লোহার।

জানা গিয়েছে, গতকাল রাতে রাধাকৃষ্ণপুর গ্রাম লাগোয়া জঙ্গল থেকে একটি রেসিডেন্সিয়াল হাতি গ্রামের মধ্যে ঢুকে পড়ে। সেই সময় গ্রামের মানুষের সাথে হাতি তাড়াতে গিয়েছিল রহিম বাবু। এরপরই ওই হাতির সামনে পড়ে যায় রহিম লোহার নামে ওই গ্রামবাসী। হাতিটি শুঁড়ে করে পেঁচিয়ে পা দিয়ে পিষে দেয় রহিম বাবুকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতাল পাঠিয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় সকলের মধ্যে হাতির আতঙ্ক তৈরি হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top