নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ২৭ জানুয়ারি, একটি আগ্নেয়াস্ত্র ও ২ টি কার্তুজ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল শিলিগুড়ি থানার পুলিশ।ধৃতের নাম শিপুল রায়।রবিবার রাতে রাম নারায়ণ মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, রাম নারায়ণ মাঠের বাসিন্দা সেই ব্যক্তি।
পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে এক ব্যক্তির সঙ্গে গন্ডগোলের সৃষ্টি হয় ধৃতের। সে-সময় বন্ধুকে ফোন করে আগ্নেয়াস্ত্র নিয়ে আসার কথা জানায় ধৃত। এরপরেই দেখা দেয় বিপত্তি। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে রাম নারায়ণ মাঠের সামনেই শিলিগুড়ি পুলিশ তাকে গ্রেফতার করে। ধৃতকে আজ সোমবার শিলিগুড়ি আদালতে তোলা হয়।



















