
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ২৭ জানুয়ারি, প্রেমের জালে ফাঁসিয়ে যুবতীর কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নীল এক যুবক।ধৃতের নাম সাদ্দাম মোল্লা (বয়স ২২)।
জানা গিয়েছে, বসিরহাট মহকুমার হাড়োয়া থানার হাড়োয়া অঞ্চলের পিলখানা গ্রামে ঘটনাটি ঘটেছে। ২০১৬ সালে ফোনে আলাপ হয় বেড়াচাঁপা ডঃ শহীদুল্লাহ কলেজ এর তৃতীয় বর্ষের ছাত্রী পারভিনা খাতুন (বছর ২২)-এর সঙ্গে হুগলির ডানকুনির বাসিন্দা সাদ্দাম মোল্লার।তারপর থেকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শুরু হয় প্রেম কাহিনী, কয়েক বার দেখাও করেন তারা। তারপরই শুরু হয় যুবকের নানান অজুহাতে টাকা দাবি।একের পর এক প্রতারণার শিকার হন প্রেমিকা।
হাড়োয়ায় স্টেট ব্যাংকে যুবতী আড়াই লক্ষাধিক টাকা যুবকের অ্যাকাউন্ট ট্রান্সফার করেন তারপর যুবক বাড়িত আসেন সেখান থেকেও নগদ কিছু টাকা এবং সোনার গহনার নিয়ে যান, সব মিলিয়ে সাড়ে তিন লক্ষাধিক টাকা হাতিয়ে নেন।তার সেই টাকা সর্বস্ব হাতিয়ে নেওয়ার পর যুবতীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন প্রেমিক।এরপর যুবতীর মোবাইল নাম্বার ব্লক করে দিয়েছেন এমনকি তার সিমকার্ড দুটিও বদল করে দিয়েছে প্রেমিক। সব দেখে যুবতীর বাবা-মা বাড়ি থেকে বের করে দেয় যুবতীকে। এখন যুবতী পেট চালাতে একটি বাড়িতে পরিচারিকার কাজ করেন এমনকি তার কলেজ ও বন্ধ হয়ে যায়। ঘটনায় হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই যুবতী। ঘটনার পেছনে কোন বড়োসড়ো প্রতারনা চক্রের যোগসূত্র আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।



















