
নিজস্ব সংবাদদাতা,কোলকাতা, ২৮ শে জানুয়ারি : ‘নো হর্ণ’ কর্মসূচী গ্রহণ করলো কোলকাতা পুলিশ। এই সচেতনতা মূলক কাজের মূল উদ্যোক্তা হলেন সিপি অনুজ শর্মা। এদিন মিন্টো পার্কের সামনে এক বেসরকারি হাসপাতালের কারণকে সামনে রেখেই লা মার্টিন অফ্ বয়েজ এবং লা মার্টিন অফ্ গার্লস এর ছাত্রছাত্রীরা এই নো হর্ণ কর্মসূচীতে অংশগ্রহন করে। ছোটো ছোটো পড়ুয়ারা নিজেরায় নো হর্ণ- এর স্টিকার পথচলতি গাড়ি গুলিতে লাগিয়ে দেয়।
এমনকি বেসরকারি হাসপাতালের সামনে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে মানুষের উদ্দেশ্যে বার্তা পৌঁছে দেয় তারা।
এদিন মঞ্চ থেকে সিপি বলেন, এই ধরনের এক সচেতনতা মূলক কাজে যে খুদে পড়ুয়ারা এগিয়ে এসেছে তাই অনেক বড় ব্যাপার। ভবিষ্যতে পড়ুয়াদের এরকম অনেক সচেতন মূলক কাজের সাথে যুক্ত হতে হবে, এদিন স্কুল পড়ুয়াদের উদ্দেশ্যে এমনই বার্তা দেন সিপি।একই সঙ্গে মানুষকেও সচেতন হতে বলেন তিনি। এদিনের অনুষ্ঠানে সিপি ছাড়াও ছিলেন জয়েন্ট সিপি ট্রাফিক পান্ডে সন্তোষ, ডিসি ট্রাফিক রুপেশ কুমার সহ বিভিন্ন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। এই অনুষ্ঠানে পড়ুয়ারা ছাড়াও ছিলেন ৪০টি গার্ডের ৪০ জন ট্রাফিক সার্জেন্ট। যাদের মাধ্যমে অনুষ্ঠিত হয় এক মোটর বাইক র্যালির। যে র্যালির ফ্ল্যাগ অফ্ করেন সিপি অনুজ শর্মা। এদিনের এই বাইক র্যালি মিন্টো পার্ক থেকে শুরু হয়ে শরৎ বোস রোড হয়ে সার্দান অ্যাভিনিউ, রাসবিহারী ক্রসিং, হাজরা ক্রসিং, হেস্টিংস পার্ক রোড, লাভার্স লেন হয়ে পুলিশ ক্লাবে এসে শেষ হয়। এই র্যালির মূল বিষয় ছিল নো হর্ণ এবং সেফ ড্রাইভ,সেভ লাইফ।



















