
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ২৮ শে জানুয়ারি : খোদ মেদিনীপুর শহর থেকে অস্ত্র সহ গ্রেপ্তার এক ব্যক্তি।ধৃতের নাম অনিল কুমার সিনহা, তার বাড়ি বীরভূমে।তার কাছ থেকে পাওয়া গিয়েছে ১টি বন্দুক, ১টি ভোজালি ও ১২রাউন্ড কার্তুজ। পরিচয় পত্র থেকে জানা যায়, তিনি বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের এক কর্মী।মঙ্গলবার সকালে মেদিনীপুর শহরের বটতলাচক থেকে অস্ত্র সহ তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ।পুলিশ সূত্রে খবর এক আইনজীবীকে খুন করার জন্যই তিনি এসেছিলেন। এই আইনজীবি তার স্ত্রীর হয়ে ডিভোর্সের মামলা লড়ছিলেন বলে জানা যায়। ধৃতকে মঙ্গলবার তোলা হয় আদালতে। বিচারক এই ধৃতকে ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।



















